ভান্ডারিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ-

“তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন”এই প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ পালিত হয়েছে।


রবিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

ভান্ডারিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
ভান্ডারিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত


উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইয়াছিন আরাফাত রানা এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাসির আহমেদ,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তরিকুল ইসলাম,মোঃ ইমরান হোসেন, সমবায় অফিস মোঃ মাইনুল হাসান, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য তালুকদার আহমেদ মারুফ,যুব সংগঠক হ্যাপি আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *