ভোলার মেঘনা- তেতুলিয়া নদীতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরা

ভোলা প্রতিনিধিঃ-

ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে ইলিশ ধরার দুই মাসের নিষেধাজ্ঞার পর বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরা। এতে জেলে পাড়ায় চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মাছ ঘাটগুলো কর্মব্যস্ত হয়ে উঠেছে।

নদীতে আহরিত মাছ বিক্রির টাকায় সংকট দুর করবেন এমন প্রত্যাশা জেলেদের।
জেলে পাইকার ও আড়ৎদারদের সরগরমে মুখরিত হয়ে উঠবে ইলিশের আড়ৎগুলো।ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধির লক্ষ্যে জারীকৃত মার্চ-এপ্রিল ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ রাতে। এতে জেলে পাড়ায় উৎসবের আমেজ পড়তে শুরু করেছে। ঘাটে ঘাটে চলছে মাছ ধরার প্রস্তুতি।কেউ জাল, নৌকা প্রস্তুত করছেন ,কেউবা ইঞ্জিন মেরামতের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।মাছ বিক্রির টাকায় সংকট দুর করার আশা জেলে ও পাইকারদের।


জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বাজিৎ কুমার দেব জানান,নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলায় মোট ৫৬০ টি অভিযান পরিচালিত হয়েছে। এতে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *