মানিকগঞ্জের শিবালয় উপজেলার‘পাটনার কংগ্রেস–২০২৫’ অনুষ্ঠিত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:

বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিবালয়।

২০২৪–২৫ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারের সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবী আহ নূর আহমেদ।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার‘পাটনার কংগ্রেস–২০২৫’ অনুষ্ঠিত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার‘পাটনার কংগ্রেস–২০২৫’ অনুষ্ঠিত

কংগ্রেসে পাটনার প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং টেকসই উদ্যোক্তা গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে  উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান,আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,মো:রেজওয়ানুল ইসলাম নাহিদ,উপসহকারী কৃষি কর্মকর্তারা বৃন্দ, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. দবিরুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কৃষিভিত্তিক সম্প্রসারণ কার্যক্রমের মধ্য দিয়ে পাটনার প্রকল্প পল্লি অঞ্চলে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *