মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক-৩

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর শহরের হালদার পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি ও মাদকদ্রব্যসহ   শাকিল, রায়হান এবং সজীব নামের তিন যুবককে আটক করা হয়েছে, শনিবার ৬ সেপ্টেম্বর-২০২৫ মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরের হালদারপাড়া ও স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক-শাকিল হালদার পাড়ার আব্দুর রশিদ, রায়হান সরকারি বালক উচ্চ বিদ্যালয়পাড়ার হামিদুল শেখ ছেলে ও সজীব একই পাড়ার জসিমের ছেলে।

সেনাবাহিনী সূত্র জানা গেছে , সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার মধ্যরাত থেকে যৌথবাহিনীর নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়, অভিযানে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন মামলার আসামি আকাশ, রায়হান ও সজীবকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার, মাদকদ্রব্য এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়,অভিযান শেষে আটক কৃত তিনজন ও উদ্ধারকৃত সামগ্রী র‍্যাব গাংনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *