কলকাতা প্রতিনিধিঃ
সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা৷ স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী৷ পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষায় বসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরীক্ষার্থীরা৷ তবে প্রস্তুতির মাঝেই মনে রাখা দরকার পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী৷
এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷ সকাল ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হয়েছে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ২ টো পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছে মাধ্যমিক বোর্ড৷চালতাবেড়িয়া হাইস্কুলে তিনটি স্কুলের ছাত্র -ছাত্রী এবছর পরীক্ষায় বসেছে।
তবে চালতাবেড়িয়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম মোল্লা সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন-আগের বছর থেকে এবছর পরীক্ষার্থী সংখ্যা কম নেওয়া হয়েছে। কারন আমাদের স্কুলের পুরাতন বিলডিং টি খুবই অবস্থা খারাপ তথাপি ঐ রুমে পরীক্ষার্থী বসানো যায়নি। যদি কোন কারনে পরীক্ষার্থীর ক্ষতি হয়ে যায় তাহলে স্কুলের উপর চাপ আসবে তথাপি আমরা আমাদের স্কুলের পাশে চালতাবেড়িয়া প্রাইমারী বিদ্যালয় ঐস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের নিকট বসে আলোচনা করে কয়েকটি রুমনিয়ে পরীক্ষার্থী বসার ব্যাবস্থা করেছি।
আমাদের বারুইপুর পূর্বের বিধায়ক মাননীয় বিভাস সরদার আমাদের স্কুলের বিভিন্ন উন্নয়নের কাজ করেছেন এবং পুরানো বিলডিং টির কাজ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আশাকরি অল্পদিনের মধ্যেই এই কাজ শুরু করা যাবে। চালতাবেড়িয়া হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষা প্রশাসনের কঠর নিরাপত্তার মাধ্যমে শুরু হয়েছে। ধোষাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলরাম মন্ডল তিনি চালতাবেড়িয়া হাইস্কুল, ধোষা চন্দ্রশ্বর নবীনচন্দ্র হাই স্কুলের পরীক্ষা চলাকালীন তদন্ত করতে আসেন।
তিনি জানান আজ মাধ্যমিক প্রথম পরীক্ষা তেমন কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। আমাদের প্রশাসন কোঠর নিরাপত্তা মাধ্যমে সবাই ডিউটি রত আছেন