রাবিপ্রবিতে উদ্যোক্তা বিকাশে ‘Centre for Entrepreneurship and Innovation’ সম্পর্কে সেমিনার অনুষ্ঠিত

রাবিপ্রবি প্রতিনিধিঃ 

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ‘Young Power in Social Action’ (ইপসা)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ সাইদুল ইসলাম এবং ‘University Innovation Hub Programme (UIHP)’-এর Lead Mentor ও ‘School Bus’ স্টার্টআপের প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রশীদ সোহাগ। সেমিনারে পাঁচটি বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাবিপ্রবিতে উদ্যোক্তা বিকাশে ‘Centre for Entrepreneurship and Innovation’ সম্পর্কে
সেমিনার অনুষ্ঠিত
রাবিপ্রবিতে উদ্যোক্তা বিকাশে ‘Centre for Entrepreneurship and Innovation’ সম্পর্কে সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে বক্তারা উদ্যোক্তা বিকাশ ও স্টার্টআপ কালচার প্রসারের গুরুত্ব তুলে ধরে বলেন, উদ্যোক্তা সৃষ্টি শুধু কর্মসংস্থান নয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও ত্বরান্বিত করবে। শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্টার্টআপ উদ্যোগে অংশ নিতে আহ্বান জানান তারা।

রাবিপ্রবি উপাচার্য তার বক্তব্যে জানান, অচিরেই রাবিপ্রবি ক্যাম্পাসে ‘Centre for Entrepreneurship and Innovation’ প্রতিষ্ঠা করা হবে। ইতোমধ্যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে, যা আগামী একাডেমিক কাউন্সিলে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এ সেন্টার শিক্ষার্থী ও পার্বত্য অঞ্চলের যুবসমাজের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান বক্তা ড. মোঃ আরিফুর রহমান তাঁর প্রতিষ্ঠিত ইপসার কার্যক্রম তুলে ধরে জানান, কীভাবে প্রতিষ্ঠানটি যুবসমাজকে প্রশিক্ষণ, অর্থায়ন ও সহায়তা প্রদান করে কর্মসংস্থানে যুক্ত করছে। তিনি রাবিপ্রবির সঙ্গে যৌথভাবে শিক্ষার্থীদের স্টার্টআপ ও উদ্যোক্তা বিকাশে সহযোগিতা করার আশ্বাস দেন।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, অতিরিক্ত পরিচালক (কিউ এ) ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *