ঢাকা প্রতিনিধি:
সাক্ষাতে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার, জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) প্রত্যাবর্তনে সহযোগিতা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে টানা বৈঠক রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, চলমান রাজনৈতিক সংকট এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে সেনাবাহিনী প্রধানের এসব সাক্ষাৎ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।