রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
স্মৃতিময় কৈশোরের টানে আর বন্ধুত্বের অটুট বন্ধনকে ঝালিয়ে নিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ব্যাচের বন্ধুদের এক জাঁকজমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (১০ই রমজান) উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই মিলনমেলা সম্পন্ন হয়। দীর্ঘদিনের পরিচিত মুখগুলো একে অপরকে কাছে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চঞ্চল, সাব্বির, মুরাদ, সাইম, নাফিজ,হাবিবুল্লাহ মীর,সফিকুল, সৈকত, রাব্বি, রানা, আলাদীন, নাইম, নজরুল, রাফসান, সজীব, ফয়সাল, রাব্বি, সিয়াম, রোমান, খালেদ, রাজন, লিটন, সানি, রানা, বিজয়, ইমন, রিমন, আরবিন, জাইদুল, শ্রাবন, নাদিম, তাজরির, জুয়েল, মতিউর, রায়হান, জসিম, কায়েজ, রাকিব, হাবিবুর, আল জাবির, জাহিদ হাসান রনি, রিয়াদ, রবিন, রোমান, আলামিন, রিফাত, খাইরুল, নাহিদ, বাধন, সজীব, পারভেজ, ফাহিম, রাসেল, সাইফুল, সাগর, আহাদ, লিপু আজিজ, আল-আমিন, মানিক, জুবায়ের, রাসেল, নিঝুম, সুমন ও পাপ্পুসহ আরও অনেক বন্ধু।
অনুষ্ঠানের শুরুতে বন্ধুরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং পুরনো স্কুল জীবনের স্মৃতিচারণে মেতে ওঠেন। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে শৈশবের বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো সবার মাঝে বাড়তি আনন্দের খোরাক জোগায়।
ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বন্ধু মহলের যে সকল বন্ধু ইতিমধ্যে না ফেরার দেশে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বর্তমানে যারা জীবিত আছেন, তাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
আয়োজক বন্ধুদের পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা একে অপরের থেকে দূরে সরে গেলেও হৃদয়ের টান সবসময়ই অটুট। এই ধরনের আয়োজন আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে সামাজিক কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব।
মোনাজাত শেষে উপস্থিত সকল বন্ধু একসাথে ইফতার গ্রহণ করেন এবং আগামীতে আরও বড় পরিসরে এই ধরনের পুনর্মিলনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।