র‌্যাব যৌথ অভিযানে অপহৃত সুমাইয়া উদ্ধার, পাঁচবিবি থানায় হস্তান্তর

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি থেকে অপহৃত সুমাইয়া (২৬) কে র‌্যাব-৫ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর লালবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানাধীন পলাশী প্রকৌশলী মার্কেট এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

ঘটনার সূত্রপাত হয় ১৭ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যায়, যখন ভিকটিম সুমাইয়া কেনাকাটার উদ্দেশ্যে স্থানীয় পাঁচবিবি বাজারে রওনা হলে তার বাড়ি থেকে মাত্র ৫০ গজ সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা মোছাঃ শাহনাজ (৫০) পাঁচবিবি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নম্বর: ২০, তারিখ: ২৮/০৪/২০২৫, ধারা: ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)।

মামলার পর র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এবং র‌্যাব-১০, সিপিএসসি (লালবাগ)-এর যৌথ আভিযানিক দল ভিকটিমকে  উদ্ধার ও অপরাধীদের ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় অপহরণের প্রায় আড়াই মাস পর ঢাকার লালবাগ থেকে সুমাইয়াকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর ভিকটিমকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *