লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির অশ্রুসিক্ত খালেদা জিয়ার বিদায়ে শেষ যাত্রা

ঢাকা প্রতিনিধিঃ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির রাজনৈতিক ইতিহাসের এক গভীর শোকাবহ অধ্যায়ের অবসান ঘটিয়ে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

ঢাকার ঐতিহাসিক জিয়া উদ্যান প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান (বীর উত্তম)-এর মাজারের পাশেই*রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। জানাজা ও দাফন অনুষ্ঠান ঘিরে পুরো এলাকা পরিণত হয় এক আবেগঘন জনসমুদ্রে।

লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির অশ্রুসিক্ত খালেদা জিয়ার বিদায়ে শেষ যাত্রা
লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির অশ্রুসিক্ত খালেদা জিয়ার বিদায়ে শেষ যাত্রা

নির্ধারিত সময়ের বহু আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লি, দলীয় নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা, কূটনৈতিক প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ জিয়া উদ্যান এলাকায় জড়ো হতে থাকেন। জানাজায় অংশ নেন বিএনপি ও সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিকসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

জানাজা নামাজ পরিচালনা করেন প্রখ্যাত আলেম। নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় হাজারো কণ্ঠে উচ্চারিত হয়— আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির অশ্রুসিক্ত বিদায়ে শেষ যাত্রা
লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির অশ্রুসিক্ত বিদায়ে শেষ যাত্রা

রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় গার্ড অব অনার প্রদান করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে এবং বিশেষ করে জিয়া উদ্যান এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল পুরো অনুষ্ঠান ঘিরে।

জানাজা ও দাফন অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন দলের নেতাকর্মী ও সমর্থকরা। অনেককে অশ্রুসজল নয়নে শেষ বিদায় জানাতে দেখা যায়। শোকাহত পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির অশ্রুসিক্ত বিদায়ে শেষ যাত্রা
লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির অশ্রুসিক্ত বিদায়ে শেষ যাত্রা

রাজনৈতিক জীবনের অবসান, ইতিহাসে অম্লান স্মৃতি বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক প্রভাবশালী নাম। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা।

আল্লাহ তায়ালা যেন মরহুমা বেগম খালেদা জিয়াকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পুত্র তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও অগণিত অনুসারীদের সবর-ই-জামিল** দান করেন আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *