শিক্ষক আন্দোলন সমর্থনে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে। আজ সময় দুপুর ১২ টায়, রোজ সোমবার (২০ অক্টোবর),  শহীদি মসজিদের প্রাঙ্গন হইতে একটি বিশাল মিছিল বাহির হয়ে জেলা প্রশাসক কার্যালয় অবস্থান করেন।

জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন জেলা প্রশাসনের কার্যালয়ে।

এইসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ০১ (সদর ও হোসেনপুর) আসনের অধ্যাপক মোসাদেক হোসেন ভুইয়া বলেন আগামীতে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে সর্বোচ্চ সুযোগ সুবিধা শিক্ষকদের দিবো আপনাদের সামনে কথা দিলাম ইনশাল্লাহ। 

 এছাড়াও বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন  শিক্ষকদের সকল যৌক্তিক দাবি মেনে নাও,মানতে হবে। দাবি না মানলে শিক্ষকরা রাজপথ ছাড়বেনা,দাবি মেনে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরিয়ে নাও। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকরা বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *