সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধোপাদাহ বাজারে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণাধীন ঘর ভেঙে দিলেন সাঁথিয়া উপজেলা প্রশাসন ।
সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলার ধােপাদাহ বাজারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।এ সময় উপজেলা ও ইউনিয়ন ভুমি অফিসের কর্মচারী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যানসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন৷
স্থানীয়বাসিন্দাদের অভিযোগ সূত্রে জানা যায়, ধোপাদহ মৌজার আরএস ক্ষতিয়ান নং ৭০৫, দাগ নং ৭৬৪ এ ২৭ শতাংশ ও আরএস খতিয়ান ৭১৮, দাগ নং ৭৭১ এ ৬ শতাংশ জায়গা জোর করে প্রভাব খাটিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করছিল পার্শবর্তী চেনিলালের ছেলে রফিক ও শিহাব । তারা ওই জমি নিজেদের দাবী করছে অথচ ওই জমির আরএস রেকর্ড এ রয়েছে শরত চন্দ্র তালুকদার, জ্যেতি চন্দ্র তালুকদার, পারবতী নাথ, নিজ হাল সাল ভারত, পক্ষে বাংলাদেশ সরকার । যা সরকারী খাস সম্পত্তি। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, তারা ভুয়া দলিল দেখিয়ে দীর্ঘদিন ভোগ করে আসছে। এখন তারা পুরো ১ বিঘা জায়গা দখল করে নিয়ে অবকাঠামো নির্মাণ করেছে।
সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, যারা অবকাঠামো নির্মাণ করছিলো তাদের জমির কাগজ পত্র নিয়ে আসতে বলছিলাম কিন্ত তাদের কাছে কোন কাগজ পত্র না থাকায় তারা দেখা করে নাই।