ঢাকা প্রতিনিধি:
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সাড়ে ১১টার দিকে দিকে এ ঘটনা ঘটে। এ সময় সাইন্সল্যাব থেকে কিছু শিক্ষার্থীকে সশস্ত্র অবস্থায় ঢাকা কলেজের দিকে যেতে দেখা যায়। সাংবাদিক ছবি তুলতে গেলে তারা বাঁধা দেন।

এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের একটি অংশ এগিয়ে যায়। তখন শিক্ষার্থীরা সরে যান।
তুচ্ছ ঘটনায় কয়েকদিন পর পরই রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শিক্ষার্থী আহতও হন।