সালথায় ইউএনও উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা 

সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী কে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকল টায় উপজেলা হলরুমে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। 

সালথায় ইউএনও উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
সালথায় ইউএনও উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন কলেজের ও ইস্কুলের  গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন,বিদয় ইউএনওর কর্মদক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সমাজসেবা অফিসার ফজলে রাব্বী নোমান, সালথা থানার তদন্ত ওসি মারুফ হাসান রাসেল, সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্লা প্রমুখ। 

এছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বালী সালথায় কর্মজীবনের দুই বছরের বিভিন্ন স্মৃতিচারণ করে আবেগমগীয় বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *