সালথায় ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ 

সালথা ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত সাতজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রোববার (১৪ জুলাই) তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল ইসলাম, ইকরাম মোল্ল্যা, রাসেল মীর, নাঈম শেখ, মোঃ কবির ওরফে যুবরাজ, সুজন মন্ডল ও কাউসার মন্ডলকে গ্রেফতার করা হয়, এর মধ্যে নুরুল ইসলামের নামে দুটি জিআর ওয়ারেন্ট ও যুবরাজের নামে দুটি জিআর ওয়ারেন্ট ছিলো। বাকিদের নামে একটি করে ওয়ারেন্ট রয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, সালথার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার সাতজন ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করে বিজ্ঞান আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *