সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি" এই প্রতিবাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথা য় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী" আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি রেলি বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ খায়র উদ্দিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, সোনালী ব্যাংক সালতাউ শাখার ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।