সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় ,সিটিতে ক্লাস বন্ধ রয়েছে। অপর ভবনে কক্ষ সংখ্যা কম থাকায় শিক্ষকরা বাধ্য হয়ে বারান্দায় ক্লাস নিচ্ছে। (৮ জুলাই) মঙ্গলবার ফরজ ও জমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়টিতে মোট দুটি ভাবন রয়েছে।
এরমধ্যে পুরাতন ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ায় সেটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যবহার বন্ধ রাখার হয়েছে। ফলে বর্তমানে শিক্ষা কার্যক্রমে চলছে নতুন ভবনের মাত্র দুটি কক্ষ, তার মধ্যে একটি কক্ষ অফিস রুম হিসাবে ব্যবহৃত হচ্ছে, পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছয়টি শ্রেণি পাঠদান সম্ভব হচ্ছে না একটি ভবনের সীমিত স্থানে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমানুর রশিদ বলেন, বিদ্যালয়ের বর্তমানে ২০৬ জন শিক্ষার্থী রয়েছে। অথচ শ্রেণী কক্ষ রয়েছে কেবল দুটি। তাই আমরা বাধ্য হয়ে শিক্ষকরা বারান্দায় পাঠদান চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আমরা ইতিমধ্যেই উপজেলা শিক্ষা অফিসে নতুন ভবনের চাহিদা দিতে রেজুলেশন জমা দিয়েছি। দ্রুত ভবন বরাদ্দ পেলে শিক্ষার্থীদের পাঠদানে আর কোনো সমস্যা থাকবে না।উপজেলা শিক্ষক নেতারা বলেছেন শ্রমিক পক্ষের অভাব একটি মৌলিক সমস্যা শিক্ষা কার্যক্রমে মান উন্নয়নের পর্যাপ্ত , অবকাঠামো নিশ্চিত করা খুবই জরুরী, শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্যও পর্যাপ্ত শ্রেণীকক্ষ থাকা অত্যন্ত প্রয়োজন।
এ বিষয়ে সালতো উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, শ্রেণী কক্ষ সংকটের বিষয়টি আমরা সরজমিনে দেখে এসেছি, কুমারটি বিদ্যালয় সহ যেসব বিদ্যালয় ভবনের প্রয়োজন, সেসবের তালিকা তৈরি করে অচিরেই উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে অধিদপ্তরে করে পাঠানো হবে ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মোঃ আনিসুর রহমান বালী বলেন, বিদ্যালয় থেকে আবেদন পাওয়ার পর আমরা তার শিক্ষা কমিটিতে উত্থাপন করব। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাঠানো হবে নতুন ভবন নির্মাণের জন্য।