শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, এর আগে স্থানীয় পুলিশ রাজুকে গ্রেপ্তার করেছিল। তবে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। সেই সময় তার হাতে হ্যান্ডক্যাপ (হাতকড়া) লাগানো ছিল। পরে হ্যান্ডক্যাপসহ পালিয়ে যান তিনি।
ঘটনার পর থেকেই পুলিশ রাজুর অবস্থান খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।