২০২৫-২৬ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের তেলিগাতী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নান্দাইল উপজেলার টেলিগাতী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে  ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য তেলিগাতী সরকারি কলেজে এক মনোরম নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের কলম, ফুল এবং অন্যান্য উপহার দিয়ে বরণ করা হয়।

ছাত্রদলের নেতা ও সক্রিয় সদস্যরা নবীন শিক্ষার্থীদের হাতে কলম ও ফুল তুলে দিয়ে তাদের কলেজ জীবনের শুভ সূচনা কামনা করেন। নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত মুখে তাদের সানন্দে কলেজে প্রথম দিনটি শুরু করেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের তেলিগাতী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের তেলিগাতী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে

ছাত্রদলের সভাপতি বলেন, “আমরা চাই নবীনরা কলেজ জীবনের শুরুতেই আমাদের পরিবারের অংশ বোধ করুক। তাদের স্বাগত জানানো আমাদের দায়িত্ব এবং আনন্দের মুহূর্ত।” অনুষ্ঠানে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং শিক্ষাজীবনের নতুন পথচলায় একে অপরের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার বার্তা বিনিময় করেন।

কলেজ প্রশাসন ও শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের উৎসাহিত করেন। নবীন বরণ অনুষ্ঠানটি কলেজ জীবনের আনন্দঘন এবং শিক্ষামূলক একটি মুহূর্ত হিসেবে সকলের মনে গভীর ছাপ রেখে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *