ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবকাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন ফরিদপুর ২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু, যিনি বিএনপি’র স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক, এ সময় কলেজের প্রধান শিক্ষক তাকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ।
এছাড়াও কলেজের ছাত্রছাত্রীরা ও শুভেচ্ছা ও অভিনন্দন জানান, এ খবর শুনে সালথা ও নগরকান্দা সাধারণ জনগণ থেকে শুরু করে সর্ব মহলের মানুষ, আনন্দ মুখর পরিবেশ বিরাজ করতেছে দুই থানার জনগণের মধ্যে, এছাড়াও দুই থানার বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা গিয়েছে অনেক আনন্দ উল্লাস, কলেজের ছাত্র-ছাত্রীরা বলেন, এখন আমাদের কলেজ আরো উন্নত হবে এবং আরও উন্নত লেখাপড়া হবে ইনশাআল্লাহ।

তার কারণ আমাদের কলেজের এখন কর্ণধার হচ্ছে, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা, যিনি আমাদের আগামী দিনের সালথা ও নগরকান্দার এমপি হবেন বলে আমরা আশা রাখি, তিনি যে এমপি হবেন এতে কোন সন্দেহ নাই তার কারণ তার মত সৎ এবং যোগ্য একজন নেত্রী আমাদের দুই থানার মধ্যে আর কেউ নেই এবং তিনি সকলের কাছে অনেক জনপ্রিয় একজন নেত্রী সর্বশেষ, কলেজের সমস্ত শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা তার সার্বিক মঙ্গল কামনা করেন এবং তার প্রতি উদার্থ আহ্বান রাখেন সে যেন সর্বক্ষণ অতীতে আমাদের প্রতি যেভাবে খেয়াল রেখেছেন।
ভবিষ্যতেও এটা তিনি রাখবেন বলে আশা করি, কলেজের প্রিন্সিপালসহ সকল শিক্ষক গণ, এবং অন্যান্যদের মধ্যে ধন্যবাদ জানান সালথা উপজেলার বিএনপি’র সভাপতি ও নগরকান্দা থানার সভাপতি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মিগন।