ফরিদপুর প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে পীর সাহেব চরমোনাই মনোনীত ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে এমপি পদপ্রার্থী ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ্ মোঃ জামাল উদ্দিনের পক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দিনব্যাপী দুই শতাধিক মোটরসাইকেল ও স্থানীয় নেতা কর্মী নিয়ে সালথা ও নগরকান্দা উপজেলায় এই মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতা কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি কারি শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখার, সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি সিকদার মোঃ জিয়াউর রহমান জিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা মঞ্জুর ইসলাম প্রমুখ।
এছাড়াও মোটর শোভাযাত্রায় দুই উপজেলা সহ ইউনিয়নের ও পর্যায়ের নেতা কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।
এ সময় পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মাওলানা শাহ্ মোঃ জামাল উদ্দিন বলেন, ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি। সালথা – নগরকান্দায় আমাদের অবস্থা খুবই ভালো। আমরা দিনের পক্ষে কাজ করে যাচ্ছি। আশা করি জনগণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ।