সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
সাঁথিয়ার ধুলা্উড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি শীর্ষ সন্ত্রাসী খুনি জরিফ চেয়ারম্যান ও তার গুন্ডাবাহিনী রামক্রান্তপুর গ্রামের আব্দুল হামিদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। হত্যাকারীদের বিচারের দাবীতে মানবন্ধন করেছে নিহতের স্বজনেরাসহ এলাকাবাসী। রোবার দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, এই জরিফ চেয়ারম্যান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর আশির্বাদপুষ্ট হওয়ায় এমন কোন কাজ নাই যে সে করে নাই। নিহত হামিদের ছেলে ও হত্যা মামলার বাদী আরিফুল বলেন, চেয়ারম্যান জরিফ ইউনিয়ন পরিষদে নিয়ে আমার পিতাকে পিটিয়ে হত্যা করে পরেদিন লাশ নিয়ে জোর করে জহরজানী কবরস্থানে দাফন করে। তার দাপটে এলাকার মানুষ বসবাস করতে পারেন নাই।
তিনি বলেনম আমার পিতা হত্যার অভিযোগ নিয়ে থানায় মামলা করতে গেলে থানাপুলিশ মামলা নেন নাই। গত ৫ আগস্ট ফ্যাসিষ্ট হাসিনার পতনের পর গত নভেম্বর মাসে আদালতে মামলা দায়ের করি যার নম্বর-১৪৪/২০২৪ইং। মামলাটি এখন পর্যন্ত পিবিআইতে তদন্তাধীন রয়েছে যার আজও কোন কূলকিনারা হলো না।
নিহত সোনিয়ার মা শিউলি আকতার বলেন, আমার মেয়ে সোনিয়াকে তার স্বামীর বাড়ির লোকজন হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল। তারা জরিফ চেয়ারম্যানের লোক হওয়ায় চেয়ারম্যান জোর করে অপমৃত্যু মামলা দায়ের করায় সোনিয়ার বাবা সিদ্দিককে দিয়ে। তিনি বলেন, আজ কথা বলার সুযোগ এসেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মনিরুল, টিপু, সাইদুল,আমিরুল.এসমেতারা ও শিলা প্রমূখ। বক্তারা বলেন, হত্যারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তি ফাঁসির দাবী জানান।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, হত্যার ঘটনার সময় আমি ছিলাম না। তাদেরকে ডেকেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।