কালাইয়ে মৎস্য অফিসের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় এর অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল ও ভুত জাল ( স্থানীয় ভাষায় পরিচিত, আসলে চায়না দুয়ারী জাল) জব্দ করা হয়েছে। গত ৭ আগস্ট, ১১ আগস্ট এবং আজ বুধবার (১৩ আগস্ট) তিনদিন ধরে এ অভিযান পরিচালনা করা হয়।

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম নেতৃত্বে চলা অভিযানে উপজেলার হাতিয়র থেকে বৈরাগীর হাট পর্যন্ত রাস্তার পাশে, পুনট হাট, মোলামগারী হাট, কানমোনা- হারাবতী খালে, করিমপুর থেকে পুনট বাজারের রাস্তার দুই পাশ থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা চত্বরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, এই ধরণের অভিযান চলমান ছিল এবং থাকবে। হয়তো ওইভাবে প্রচারের সুযোগ মৎস্য কর্মকর্তার কার্যালয় বা আমার কার্যালয় থেকে হয়ে ওঠেনি। তবে আরো বড় আকারে এই অভিযান সামনে আসবে। আমরা চাই আপনারা সচেতন হয়ে নিজে থেকে এ ধরণের কাজ হতে বিরত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *