ভালুকায় বিদেশি মদ-অস্ত্রসহ হত্যা মামলার আসামি বাহাদুর গ্রেপ্তার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাহাদুর (২৮)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৩ আগস্ট ২০২৫) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাহাদুর ওই এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগের সমর্থক বলে জানা গেছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বাহাদুরের বাড়িতে অভিযান চালিয়ে ১১৩ বোতল বিদেশি মদ, চারটি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করে। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “বাহাদুর তোফাজ্জল হত্যা মামলার এজাহার নামীয় আসামি। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *