রামগঞ্জে বিভিন্ন দপ্তরে জামায়াতের সৌজন্য সাক্ষাত

লক্ষ্মীপুর  প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশব্যাপী পরিচালিত গণসংযোগ পক্ষের অংশ হিসেবে আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ পৌর শাখার  উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। 

উপজেলা আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান এর নেতৃত্বে উক্ত গণসংযোগে আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভা আমির অ্যাডভোকেট হাসান বান্না , উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন পৌর সেক্রেটারি মাওলানা ইসমাইল ইলিয়াস উপজেলা ও পৌর যুব বিভাগের সেক্রেটারি শামসুল আলম নিপ্পন ও এনামুল আহসান রুবেলসহ অন্যান্নরা।

রামগঞ্জে বিভিন্ন দপ্তরে জামায়াতের সৌজন্য সাক্ষাত
রামগঞ্জে বিভিন্ন দপ্তরে জামায়াতের সৌজন্য সাক্ষাত

এ সময় নেতৃবৃন্দ রাস্তাঘাট সহ অবকাঠামগত বিভিন্ন উন্নয়ন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা লাভে সহজিকরন ও হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণ সহ নানাবিধ বিষয়ে খোলামেলা আলোচনা হয়। 

এছাড়া গত ১৭ বছর রাষ্ট্রীয় ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার শিকার বাংলাদেশ জামায়াতে ইসলামের গত এক বছরের কর্মকাণ্ডের কোন প্রকার সমালোচনা, সংশোধনী ও পরামর্শ থাকলে সেটিও দেয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের অনুরোধ জানান। 

নেতৃবৃন্দ আরও বলেন আমরা প্রত্যেকে মিলে আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রটাকে ন্যায়- ইনসাফ, সততা, আমানতদারিতা ও দেশপ্রেমের মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়তে চাই। 

আপনারা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে রাষ্ট্রের সে আমানত যথাযথভাবে পালন করবেন এবং আমরা সহ সকল জনগণের সার্বিক সহযোগিতার প্রয়োজনে মতামত নেবেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন শীষ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ জামায়াতের গঠনমূলক সকল কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *