ধামইরহাট উপজেলা বিএনপি নবাগত নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন জানান 

ধামইরহাট ( নওগাঁ)  প্রতিনিধি : 

নওগাঁর ধামইরহাটে  বিএনপির পক্ষ থেকে নবাগত  নির্বাহী কর্মকর্তা শাহারিয়া রহমানকে   ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। 

১৫ সেপ্টেম্বর  সোমবার  উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম এ  ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা  নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুল  দিয়ে অভিনন্দন  জানান। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিলটন, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক  আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক  আব্দুর রহমান,  নওগাঁ জেলা যুবদলের আহবায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক  জাহাঙ্গীর আলম লিটন, সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *