দামুড়হুদা ডুগডুগী গ্রামে ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা হয়েছে

দামুড়হুদা (চুুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে।  ডুগডুগী হাট কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলে এ ঝাপান খেলা। ঢোল আর গানের তালে তালে সাপুড়েরা নাচছেন সঙ্গে সাপও দেখাচ্ছে নানান অঙ্গভঙ্গি।

 কেউবা গলায় সাপ জড়িয়ে দেখাচ্ছে নানা শারীরিক কসরত। উপস্থিত নারী-পুরুষ, শিশুসহ বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন এ খেলা। চুুয়াডাঙ্গা জেলার রঘুনাথপুর  থেকে ঝাপান খেলা দেখতে আসা আমিনুলল ইসলাম জানান, এই খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। সাপ ভয়ংকর একটি প্রাণী। 

সেই সাপ সাপুড়ের কথায় হেলছে-দুলছে, ঘাড়ের উপর নাচছে, গলায় পেছিয়ে ধরে আছে, হাতে ছোবল দিচ্ছে কত কী। দেখলে অবাক লাগে। হাট কমিটির সাধারণ সম্পাদক মদন কুমার ঘোষ জানান, যে সাপুড়ে  সর্দার দ্বীনেশ কুমার দেবনাথ এর  ইশারা ইঙ্গিত সাপকে ঠিক বুঝিয়ে দেয় শুধু মানুষকে আনন্দ দেয়ার জন্যই এ খেলা নয় বরং মর্যাদার লড়াইও বটে।

 সাপের এই ঝাঁপান খেলা দেখতে কয়েক উপজেলা থেকে মানুষ আসে, এটাই আমাদের বড় প্রাপ্তি। হাট কমিটির সভাপতি মোঃ রিপন শাহ জানান, দামুড়হুদা উপজেল সদরের ডুগডুগী ,তারিনীপুর, লোকনাথপুর, বাস্তপুর, রঘুনাথপুর, কাদিপুর, হাউলী, দুধপাতিলা, জয়রামপুর সহ বিভিন্ন এলাকা থেকে এসেছে অসংখ্য মানুষ।

দুই দলে ১০-১২ জন সাপুড়ে খেলায় অংশ নেয়। এতে  করে ঝাঁপান খেলা সুন্দর সাবলীল ভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *