মো: মেহদুল ইসলাম, কালাই, জয়পুরহাট প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ত্রাণ বহরে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে কালাই আন নাজাত ফাউন্ডেশনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩ অক্টোবর শুক্রবার বাদ জুমার নামাজ শেষে সকল মুসল্লিদের নিয়ে কালাই বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি চত্তরে সারিবদ্ধভাবে দাড়িয়ে মানব বন্ধন করেন এবং এক বিশাল বিক্ষোভ মিছিল কালাই বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি থেকে পাঁচশিরা বাজার হয়ে আবার যাত্রী ছাউনি এসে শেষ হয়।
সেখানে আবারো সারিবদ্ধ হয়ে দাড়িয়ে মো: জিন্নাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মো: শামীম ওসমান, খতিব, হারুঞ্জা আহলে হাদীস জামে মসজিদ, মো: আব্দুল আলীম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা, মো: তাইফুল ইসলাম ফিতা, অধ্যক্ষ, কালাই টেকিনক্যাল কলেজ, শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ, খতিব, কালাই মডেল মসজিদ, মো: সেলিম রেজা, খতিব, কালাই আহলে হাদীস জামে মসজিদ এর বক্তব্য শেষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।