নলছিটি উপজেলা নব গঠিত জাতীয়তাবাদী শ্রমিকদলের আনন্দ মিছিল

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে নব গঠিত উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে জেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল বের করা হয়। 

আজ ১৭ অক্টোবর (শুক্রবার) নব গঠিত উপজেলা শ্রমিকদল এক আনন্দ মিছিলের আয়োজন করেন। এ সময় শ্রমিক দল সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মশিউর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ্ ফরিদ খলিফা ও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ সলিম বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতা কর্মী উপস্হিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উপজেলা শ্রমিক দল বদ্ধপরিকর। এ সময় তারা ধানের শীষের বিজয়ের লক্ষ্য কাজ করার জন্য সকলকে আহ্বান করেন। পাশাপাশি তারা নব গঠিত কমিটির পক্ষ থেকে জেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *