পাঁচবিবি শিক্ষার্থী সমিতির ঈদ পুনমিলনী, কৃতি মুখ সংবর্ধনা ও প্রবাহ মোড়ক উন্মোচন ২০২৫ অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :-

জয়পুরহাট জেলার ৪১ বছরের ঐতিহ্যবাহী সংগঠন শিক্ষার্থী সমিতি পাঁচবিবি প্রতি বছরের ন্যায় এবারও পাঁচবিবি উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনমিলনী, কৃতিমুখ সংবর্ধনা ও প্রবাহ মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

পাঁচবিবি শিক্ষার্থী সমিতির নিজস্ব অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। পুনমিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) গোলাম মোসাদ্দেক (পলাশ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ,
পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, টাটকা বাজারের প্রতিষ্ঠাতা ও মানবাধিকার কর্মী ইমরান হোসেন চৌধুরী ইমু, মেহেদী হাসান সরকার এবং সম্মানিত উপদেষ্টাসহ অনেকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাড: মাফিজুল সরকার। অত্র অনুষ্ঠানের উপস্থাপনা করেন সমিতির সাবেক ইভিপি ফিরোজ হোসেন ফাইন।

অনুষ্ঠান শেষে ১ বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *