কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায় ”এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।১ শনিবার (১নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন , সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে সফল সংগঠন, সংগঠক ও সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।