রাজারহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

‎২৫-২৬ অর্থবছরের বরি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার মো: আল ইমরান।

রাজারহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
রাজারহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সোমবার (৩রা-নভেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি অফিস গুদাম চত্বরে ২৪০০ শো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা,গম,সূর্যমুখী,চিনাবাদাম,শীতকালীন পেঁয়াজ,মুগ,মসুর,খেসারি ও অড়হর বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী,অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসান,রাজারহাট সাংবাদিক ফোরামের আহ্বায়ক তারেকুর রহমানসহ সাত ইউনিয়নের কয়েক শতাধিক সুবিধাভোগী কৃষক-কৃষানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *