কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ মেহেদুল ইসলাম, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :


জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবন ও প্রতিষ্ঠানসমূহে স্ব-স্ব অফিস প্রধান, প্রতিষ্ঠান ও ভবন মালিকগণের বাস্তবায়নে জাতীয় পতাকা উত্তোলন, কালাই থানার ওসি রফিকুল ইসলাম এর বাস্তবায়নে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরপর কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহিদদের স্মৃতির প্রতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।


কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে সকাল ৮ টায় কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এবং কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমীর কুন্ডু এর গীতা পাঠের মাধ্যমে সকাল সোয়া ৮ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলিত হয় এবং এসময় তাঁর সঙ্গে ছিলেন কালাই থানার ওসি রফিকুল ইসলাম। এরপর আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেওয়ার পর অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইউএনও শামীম আরা।

কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


সকাল সাড়ে ৮ টায় পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, স্কাউট/গার্লস গাইড, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ এবং কালাই ডিগ্রি কলেজসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে মার্চ পাস্ট, কুচকাওয়াজ, ডিসপ্লে ও সমাবেশ প্রদর্শিত হয়। সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


তারপর উক্ত স্থানে ইউএনও শামীম আরা এর সভাপতিত্বে ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান চৌধুরী এবং ইউএনও অফিসের আইসিটি টেকনিশিয়ান এস এম তারেকুল ইসলামের সঞ্চালনায় সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগণের ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ীদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়।

কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


বাদ যোহর/সুবিধামত সময়ে কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ তাঁর মসজিদের মুসল্লিদের নিয়ে এবং উপজেলার সংশ্লিষ্ট সকল মসজিদের ইমাম, মন্দির ও উপাসনালয়ের পুরোহিতগণ মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করবেন।


এই দিন উপজেলার হাসপাতাল ও এতিমখানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাস্তবায়নে দুপুর এবং রাতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *