ভোলাহাটে ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক’ র “সমৃদ্ধি কর্মসূচী”র আয়োজনে দু’পর্যায়ে ‘তারুণ্যের ভূমিকা শীর্ষক  সেমিনার-২০২৫’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান তাদের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বেলা আড়াইটায়  সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সভাপতিত্বে দু’ পর্বের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্রী শোভন পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রিজিয়া বেগম প্রমুখ।

ভোলাহাটে ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলাহাটে ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এরপর শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন স্তরের খেলা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ।

বক্তাগণ ও উপস্থিত অভিভাবক, শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন তরুণ সমাজ উজ্জীবিত ও উৎফুল্ল হন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনোয়ার পারভেজ আদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *