সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

ঢাকা প্রতিনিধিঃ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে সকল বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী মাসের প্রথম দিকেই কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড)-এ ভূমি অধিকার সংক্রান্ত চলমান সমস্যার সমাধান করার তাগিদ দেন।


মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে প্রশাসনিক জটিলতা ও দ্বৈততা দূর করা জরুরি। এজন্য বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর ও একক কাঠামোর আওতায় আনা প্রয়োজন।


তিনি আরও বলেন, কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হলে কোরিয়াসহ অন্যান্য দেশের বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে, যা দেশে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে।


প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *