মোঃ মেহেদুল ইসলাম, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চ – এর মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে জয়পুরহাট কালাইয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
ওসমান হাদীর বিচার চাই, নইলে মোদের শান্তি নাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১.০০ ঘটিকায় কালাই যাত্রী ছাউনি এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালাই বাসস্ট্যান্ড চত্ত্বর যাত্রী ছাউনিতে এসে অবস্থান কর্মসূচী পালন করেন।
এ সময় বক্তারা বলেন, হাদী হত্যার দ্রুত বিচার চাই। কেন হাদী হত্যার খুনিদের গ্রেফতার করা হচ্ছে না কেন। কালাই উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী শিক্ষক, কর্মচারী এবং এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।