দক্ষিণ ২৪ পরগনা (ভারত) প্রতিনিধিঃ
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষথেকে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারের অক্রান্ত পরিশ্রমের ও সহযোগিতায় মাওলানা খয়রুল আনাম মোল্লার ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগিতায় চালতাবেড়িয়া অঞ্চলে ব্যানার্জি গ্রামের এফ পি স্কুল হইতে শহীদুল্লাহ মোল্লা পি ডব্লিউ ডি রোড পর্যন্ত ঢালাই রাস্তাটির ভিত্তি প্রস্তত অনুষ্টিত হয়।
স্থানীয় মারফত জানাগেছে দীর্য আনুমানিক ৫৫বছর যাবত এই এলকায় মানুষ জন মাটির রাস্থায়, জল কাদায় হেঁটে কষ্টের মধ্যেই জীবন যাপন করে এসেছে। আজ তার অবসান ঘটতে চলেছে। রাজ্য সরকার বাংলার প্রতিটি গ্রামে পাকা রাস্তা নির্মাণ নিশ্চিত করার জন্য ” পথশ্রী” প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলিতেও পাকা রাস্তা তৈরি করা হচ্ছে এবং মেরামতের প্রয়োজন এমন রাস্তাগুলিতে মেরামত করা হচ্ছে।
শনিবার দক্ষিণ ২৪পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধান সভার কেন্দ্রের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রুপায়নে সুন্দর বন পর্ষদ পক্ষ থেকে নির্মিত রাস্তা শুভ উদ্বোধন করেন বারুইপুর বিধান সভার বিধায়ক বিভাস সরদারের তত্ত্বাবধানে এলাকার ছোট ছোট শিশুদের উৎসাহিত করে বিধায়ক এলকার শিশুদের নির্দেশে মারফতে শিশুরা ফিতে কেটে করক্রিটের রাস্তার শুভ উদ্বোধন করেন।
জয়নগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মধক্ষ্য তথা চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি গোপাল চন্দ্র সরদার নারিকেল ফাটিয়ে এই ঢালাই রাস্থার শুভ উদ্বোধন করেন। ব্যানার্জী চক গ্ৰামে নতুন ঢালাই রাস্তা উদ্বোধনের খুশি এলাকাবাসী। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ব্যানার্জী চক এলাকায় দীর্ঘদিনের যাতায়াত স্থায়ী সমাধান হলো। দীর্ঘদিন ধরে এই এলাকার এটি রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থা ছিল যার ফলে হাজার গ্রামবাসী দূরভোগের মধ্যেই ছিল।
বিশেষ করে বর্ষাকালে বা জরুরি প্রয়োজনে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়তো ।অবশেষে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় চালতাবেড়িয়া অঞ্চলের উদ্যোগে নতুন রাস্তা শুভ উদ্বোধন হল।উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি উপস্থিত ছিলেন চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি গোপাল চন্দ্র সরদার, চালতাবেড়িয়া অঞ্চলে প্রধান সাহেবা আফরুজা মোল্লা,বিশিষ্ট সমাজ সেবিক মাওলানা খয়রুল আনাম মোল্লা, আবদুল্লা মোল্লা এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশিষ্ট সমাজ সেবিক মাওলানা খয়রুল আনাম মোল্লা সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে পাকা রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছে।সাধারণ মানুষের সুবিধার্থে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।দীর্ঘদিনের ভাঙ্গাচড়া ইটের রাস্তা পাকা ঢালাই রাস্তা পরিণত হলে এখন খুবই সহজে গ্রামের যানবাহন প্রবেশ করতে পারবে। আধুনিক মানের এই রাস্তা পেয়ে উল্লাসিত এলাকাবাসীরা রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।