নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০, ১১ এবং ১২ই ফেব্রুয়ারী রোজ মঙ্গল, বোধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় হতে শিক্ষার্থীদের বাসার দূরত্ব, সকল শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে।
এদিকে ছুটির ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক শিক্ষার্থী নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের স্বার্থে এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছুটিকালীন সময়ে ক্যাম্পাস ত্যাগ ও নিজ নিজ আবাসস্থলে নিরাপদে অবস্থানের জন্য অনুরোধ জানিয়েছে।