বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় দিবসটি উপলক্ষে মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজেদুর রহমানের সভাপতিত্ব ও নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার অন্ন পূর্ণা দেব, সমাজসেবা অফিসার মোঃ গোলাম হোসাইন, তথ্য অফিসার কাফিয়া সুলতানা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বারহাট্টা থানার এস.আই. মোস্তাফিজুর রহমান, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রুমানা জাহান এনি প্রমুখ।

এছাড়াও অন্যান্য অফিসের প্রধানগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *