অপসাংবাদিকতা রুখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল থাকার অঙ্গীকার করতে হবে

নরসিংদী প্রতিনিধি:
,
নরসিংদীতে সাংবাদিকতার নামে এক শ্রেণীর অসাধু ব্যক্তির অপতৎপরতা, হুমকি-ধামকি এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রানা বাবুল ও উপদেষ্টা আজরাফ টিপু, নরসিংদীর চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক ,এডভোকেট কাজী নজরুল ইসলাম,ও এডভোকেট সারোয়ার, অ্যাডভোকেট বদরুল , সাংবাদিক । সাংবাদিক নেতা নুরুজ্জামান পিটু, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক, নরসিংদীর সংবাদ পত্রিকা ,কামাল হোসেন, দৈনিক নরসিংদীর নবকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। কাজী আব্দুল হামিদ, ওবায়দুল ইসলাম, সভাপতি নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম ।

সাংবাদিক মানিক মিয়া। মাসুদ রানা বাবুল অপরাধ কন্ঠ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি,বলেন
দীর্ঘ ক্যারিয়ারে স্থানীয় পত্রিকা থেকে জাতীয় টেলিভিশন ও ইংরেজি দৈনিকে কাজের অভিজ্ঞতা সম্পন্ন এই সংবাদকর্মী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভয়ভীতি প্রদর্শন করে সত্যের পথ থেকে তাকে বিচ্যুত করা যাবে না।
​পেশাদারিত্ব রক্ষায় আপসহীন লড়াই চলমান থাকবে ।


​বর্তমানে নরসিংদীতে অর্ধশতাধিক সাংবাদিক সংগঠন ও আন্তর্জাতিক প্রেসক্লাব, বিশ্ব প্রেসক্লাব, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব, স্মার্ট প্রেসক্লাব ,,,, সেন্ট্রাল প্রেসক্লাব, ঢাকা প্রেসক্লাব,সহ বিভিন্ন ক্লাবের নাম ভাঙিয়ে কিছু অপসাংবাদিক মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি জানান, অনেক ক্ষেত্রে সংবাদ বা বিজ্ঞাপনের নাম করে প্রতারণা করা হচ্ছে, যা প্রকৃত পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তিনি বলেন:
​”হলুদ সাংবাদিকতা, ঠিকাদারিরাজনৈতিক নেতাচাঁদাবাজি বা মাদকদ্রব্য সেবন অথবা বিক্রয় এর সাথে যুক্ত থেকে সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের দিন শেষ। যারা মানুষকে হয়রানি বা ধোঁকা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”


​বস্তুনিষ্ঠতার পথে চ্যালেঞ্জ জাতীয় সংবাদ মাধ্যম গুলোতে অনেক সময় আঞ্চলিক সকল সংবাদ যথাযথভাবে স্থান পায় না। ফলে বাধ্য হয়েই অনেকে ফেসবুক, ইউটিউব নিউজ পোর্টাল, লাইক পেজ বা স্থানীয় পত্রিকার ওপর নির্ভরশীল হন। কিন্তু সেখানেও নানাবিধ প্রতিবন্ধকতা ও ব্যক্তিগত স্বার্থের সংঘাত সৃষ্টি করা হয়। এই প্রতিকূল পরিবেশেও সঠিক তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রচারের আহ্বান জানান উপস্থিত বিভিন্ন মিডিয়ার কর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

​ কাজী আব্দুল হামিদ, , কামাল সরকার, R/A লায়ন সরকার, সালেক আহমেদ পলাশ, মাইন উদ্দিন সরকার, রেজাউল, ইউসুফ ভুঁইয়া,তালাত মাহামুদ,আতিকুল ইসলাম (নিরন)সাংবাদিকতায় ডিপ্লোমা ও প্রেস কাউন্সিলের একাধিক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন যে সকল প্রশিক্ষিত সংবাদকর্মীগণ। বিনয়ের সাথে বলেন, “এতদিন কাজ করার পরও আমরা শিখতে চাই। তবে আমাদের আদর্শ ও রাজনৈতিক চেতনা থেকে আমরা বিচ্যুত হব না। হুমকি-ধামকি বা নির্যাতন করে আমাদেরকে থামানো যাবে না।”


​সাংবাদিক নেতৃবৃন্দ সকল নতুন ও পুরাতন সংগঠনের উদ্দেশ্যে বলেন, যে যেখানেই কাজ করুন না কেন, লক্ষ্য হতে হবে সঠিক সংবাদ এবং জনসেবা মুলক। নরসিংদীতে কর্মরত সকল সুস্থ ধারার সংবাদকর্মীদের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এবং সকলের সাথে মিলে মিশে কাজ করার কথা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
বর্তমান নতুন বাংলাদেশে তারেক জিয়ার নেতৃত্বে অন্যায় অনিয়ম অবিচার চলবে না সকলেই সুস্থ ধারায় চলতে
হবে সঠিক পথে ।


চাঁদাবাজ, মাস্তান, মাদক বিক্রেতা সেবনকারী হলুদ সাংবাদিক ঠিকাদারি সাংবাদিক, গীবতকারী, দুর্নীতিবাজদের
এই বাংলাদেশে ঠাই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *