ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একই পরিবারের ৩ সহোদরের ১১টি ঘরে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লেগে ৩টি বসতবাড়ী সম্পূর্ণ ভস্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৩১ মে ২০২৬) বিকেল প্রায় পৌনে ২টায় উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ আগুন লাগার দূর্ঘটনাটি ঘটে।

ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত
ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে বিচ্চিন্ন ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে ৩ সহোদর মোঃ কুতুব আলী, মোঃ মেসবাহ্ ও মোঃ মেসের আলীদ্বয়ের ৩টি পরিবারের ১১টি ঘরে আগুন লেগে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে নিস্ব হয়ে যায় ।

ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত
ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত

ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুস সবুর বলেন, আগুন লাগার ঘটনার সময় বাড়ীতে কেউ ছিলো না। তাদের ঘরের উপরে পল্লী বিদ্যুতের লাইন রয়েছে। সেই লাইন থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটলে অল্পসময়ের মধ্যেই ঐ ৩টি পরিবারের সবগুলো ঘর ও ঘরে থাকা যাবতীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদীসহ এবং অন্যান্যসব মালামাল সম্পূর্ণ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত
ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত

আগুন লাগার ঘটনা নিমিশেই ছড়িয়ে পড়তে থাকলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ভোলাহাট ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুতগতিতে চৌকোষ লোকবল নিয়ে ১টি পানির লড়ি ও ১টি জিবগাড়ী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের টিমটি।

ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত
ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত

আগুনের লেলিহান শিখায় ৩টি পরিবারের ১১টি ঘর ও ঘরে থাকা নিত্যপ্রয়োজনীয় মালামালসহ অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকার অধিক বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে। এ আগুন লাগার দূর্ঘটনার শিকার ৩টি পরিবারের সকল সদস্যদের মাঝে কান্নার আহাজারীর রোল উঠেছে বলে প্রতীয়মান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *