আনোয়ারায় জাতীয় ও আন্তর্জাতিক আনোয়ারায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত দিবস পালিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :-

সারা দেশের মত দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় “তারুণ্যের অংশগ্রহন, খেলাধুলার মনোন্নয়ন” শ্লোগানে প্রশাসনের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (৬ এপ্রিল) উপজেলা কন্ফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুদয়া তাহমিনা আক্তারের সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) হোসাইন মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক সুমন শাহ্, উপজেলা ক্রীড়া এডহক কমিটির সদস্য মহসিন পারভেজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শাহেদুল আলম প্রমুখ।

উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠান শেষে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালি আনোয়ারা সদর প্রদক্ষিণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *