ইটবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালী প্রতিনিধিঃ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পটুয়াখালী ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে একটি সচেতনতামূলক সেমিনার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিখলাগী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খন্দকার, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এইচ. এম. নাদিম মাহমুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক তামান্না ইসলাম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ইটবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ইটবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাই মশার প্রজনন স্থান ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের মূল উপায়। বক্তারা আরও জানান, এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পাড়ে— যেমন ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক, ভাঙা বালতি, ফ্রিজের নিচের পানি বা এসির ড্রেনের পানিতে।

বক্তারা সবাইকে আহ্বান জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এজন্য ঘর-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা, ফুলের টবে বা অন্যান্য পাত্রে পানি না জমতে দেওয়া এবং মশারি ব্যবহারের মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন তারা।

ইটবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ইটবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সেমিনার শেষে শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় আশপাশের নালা-নর্দমা পরিষ্কার করা হয়, ডাস্টবিন স্থাপন করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের প্রতিটি স্তরে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ডেঙ্গু প্রতিরোধে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব হবে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *