উখিয়া উপজেলার হলদিয়া পাতাবাড়ী মডেল হাইস্কুলে এসএসসি ২০২৫ সনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :-

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে অবস্থিত শিক্ষা বঞ্চিত একটি অন্যন্য প্রতিষ্ঠান পাতাবাড়ি মডেল হাইস্কুলে এসএসসি ২০২৫ সনে ছাত্র-ছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০:০০ ঘটিকার সময়ে ৮ই এপ্রিল, ২০২৫ তারিখে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিত্ব করেন পরিচালনা কমিটি সদস্য ও সিনিয়র সহকারী শিক্ষক মো:সাবেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবদুস ছালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – সভাপতি ৪নং ওয়ার্ড, ত৩নং হলদিয়া পালং ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি এম. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথি সভাপতি ডা. আবদুস ছালাম জমিদাতা মরহুম ছালেহ আহমদ সিকদারের সৎ ও মহৎ উদ্দেশ্যে দান আজ সফল বলে তার জন্য দোয়া আর শান্তি কামনা করেন।
প্রধান বক্তা এম আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের শিক্ষা জীবনের এক বিশেষ মুহূর্ত। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমরা সবাই প্রস্তুত হচ্ছ। এই বিদায় একটি নতুন যাত্রার সূচনা। আমি আশা করি, তোমরা দেশ ও সমাজের উন্নয়নে অংশ গ্রহণ করবে এবং তোমাদের লক্ষ্য অর্জনে সাফল্য লাভ করবে।

বিশেষ অতিথি শাকুর মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন, বিদায় একটি নতুন শুরুর প্রতীক। তোমরা যে শিক্ষা পেয়েছো, তা তোমাদের জীবনে নতুন দিগন্ত খুলে দেবে। সবাইকে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে।

সঞ্চালক হিসেবে সহকারী শিক্ষক মো সোহাগ তার বক্তব্যে বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা নতুন উচ্চতায় পৌঁছাবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। আমরা তাদের জন্য সর্বদা পাশে আছি এবং তাদের সফলতা কামনা করছি।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যেখানে ছাত্র-ছাত্রীরা গান, নৃত্য এবং কবিতা আবৃত্তি প্রদর্শন করেন। এই অনুস্করণে উপস্থিত সবাই উল্লাসিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।

এটি ছিল একটি অতি স্মরণীয় বিদায় সম্বর্ধনা, যা ছাত্র-ছাত্রীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলো। পরিশেষে দোয়া কামনার মাধ্যমে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এছাড়াও, উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক বিষয় সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন জয়, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সভাপতি আমিনুল ইসলাম রনি, সহকারী শিক্ষক মো: সিফাত, মো:সোহাগ, ফাতেমা আক্তার, মুরশিদা আক্তার এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্র, অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *