কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর সাচার ডিগ্রি কলেজ এর হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কচুয়া উপজেলার সভাপতি এম এ আলী আক্কাস মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের যে কোন নির্বাচনে শ্রমিক দলের ভুমিকা অপরিসীম। দেশের যে কোন সংকট উদ্ধারে শ্রমিকদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।তাই আগামী নির্বাচনে শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিক দলকে সহযোগিতা করা ও তাদের সাথে মিলে কাজ করার আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ১নং সাচার ইউনিয়ন এর আহবায়ক মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব রিয়াজুল ইসলাম এর পরিচালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কচুয়া উপজেলার যুগ্ন আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন মিয়াজি, কচুয়া উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,কচুয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এডভোকেট শাহাদাৎ হোসেন সাওন, যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ ইসমাঈল হোসেন।
২নং পাথৈর ইউনিয়ন বি এনপির সহ সভাপতি আলমগীর হোসেন খান, ১নং সাচার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজ্জাক ভুইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের, যুগ্ম আহবায়ক আক্তার হোসাইন সরকার,৩নং বিতারা ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম, শ্রমিক দলের ওয়ার্ড সভাপতি নবির হোসেন,সাধারণ সম্পাদক সুমন মিয়া, ৪নং পালাখাল ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আবদুর রহমান ফরাজী, যুব নেতা এডভোকেট আলী হোসাইন,উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদীকা শাহিনুর বেগম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ আবুল হোসেন সহ আরো অনেকেই ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদীদল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।