কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জনমত তৈরি এবং ভোটের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার ভোর থেকে জয়পুরহাট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ করেন।
এ সময় তিনি বাড়িতে থাকা লোকজনের সংঙ্গে কুশল বিনিময় করে লিফলেট বিতরণ করেন এবং বলেন একবার হলেও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আমাদেরকে জনগণের সেবার সুযোগ করে দিন। আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেব সততা, ন্যায় ও আমানতের মাধ্যমে।

এ সময় কালাই থানা সেক্রেটারি আব্দুল আলীম, থানা বায়তুল মাল সেক্রেটারি এ্যাড. আনোয়ারুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন আমীর আব্দুস ছোবহান, উদয়পুর ইউনিয়ন সেক্রেটারি মাজহারুল ইসলাম, ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারি একরামুল ইসলাম, উদয়পুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জামায়াতের কর্ম পরিষদের সদস্য আবু সাইদ মো: রকির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই থানা সেক্রেটারি মহান উদ্দিন, উদয়পুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, ইউনিয়ন বায়তুল মাল কোষাধাক্ষ্য আব্দুস সালাম এবং ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের আমীর ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।