কালাই কর্মকার পাড়া সার্বজনীন দুর্গা পূজা অনুষ্ঠিত 

মো: মেহেদুল ইসলাম, কালাই, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলা কালাই উপজেলায় পৌরসভায় ২টি দূর্গা মন্দির  এবং ইউনিয়ন পর্যায়ে ২৬টি দুর্গা  মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়।  কালাই কর্মকার  পাড়ায় সার্বজনীন দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। উক্ত মন্দিরে আনসার বাহিনী নিরাপত্তায় রয়েছে। উক্ত দুর্গা পূজা কমিটির সভাপতি শ্রী ক্ষিতিশ কমকার, সাধারণ সম্পাদক সমীর কুমার কুন্ডু।

দুর্গা  পূজা কমিটির সাধারণ সম্পদক সমীর কুমার কুন্ডু বলেন, নিরাপত্তার কোন কমতি নেই। আমাদেরকে উপজেলা নিবাহী অফিসার, অফিসার ইনচার্জ কালাই থানাসহ বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতাসহ কঠোর নিরাপত্তা দিচ্ছে। আমরা সুন্দরভাবে আমাদের পূজার কার্যক্রম  করতে পারতেছি আমরা আশা করছি পূজার শেষ দিন পর্যন্ত ভালোভাবে সুন্দর পরিবেশে আনন্দের সহিত পূজা উদযাপন করতে পারব। 

৩০ শে সেপ্টেম্বর সোমবার রাত্রী ৯ ঘটিকার সময় জয়পুরহাট ২ আসনের এমপি মনোনীত প্রার্থী ডিসি আব্দুল বারিক, জাতীয়তাবাদী দল বিএনপি কালাই কর্মকার পাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *