মোঃ ফারুক সরকার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা এনামুল হক শাহীন।
বুধবার (১৩ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা এনামুল হক শাহীন।
এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, মৎস্যজীবী দল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।