জয়পুরহাট -০২ আসনে ধানের শীষের কান্ডারী হলেন ডিসি আব্দুল বারী

কাজী মোস্তাক আহমেদ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে জয়পুরহাট-২ আসনে মনোনয়ন পেয়েছে সাবেক সচিব আব্দুল বারী। আব্দুল বারী জয়পুরহাট জেলার জেলা প্রশাসক ও ঢাকার বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

গত ২১ জুলাই সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ আব্দুল বারী। সংবাদ ২৩৭টি আসনে দলটির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল।

“জয়পুরহাট-২ আসনে,, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ,সাবেক ডিসি,সাবেক সচিব, জননেতা জনাব মোঃ আব্দুল বারীর কোনো বিকল্প নেই। সৎ, যোগ্য ও নির্ভীক এই নেতাই পারেন “জয়পুরহাট ২ আসনের, সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে।।

মোঃ আব্দুল বারী কখনো কারো মতো পদ-পদবি বিক্রি করেন নাই,কারো মতো দলকে ২৪ টুকরোও করেন নাই।বরং দায়িত্ব নিয়েই প্রথম সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছিলেন। তিনি কোনো নেতার মতো কলেজের কমিটি থেকে টাকা আত্মসাৎ করেন নাই।

যেখানে আপনারা দুই দিনও লোভ সামলাতে পারেন না, সেখানে মোঃ আব্দুল বারী ৩০ বছরেরও বেশি সময় রাষ্ট্রের প্রভাবশালী পদে থেকে নিজেকে সততা, সংযম আর নীতির পথে অটল রেখেছেন।

আজ জনগণের কাছে যান দেখবেন, মোঃ আব্দুল বারী প্রতি মানুষের ভালোবাসা, আস্থা আর শ্রদ্ধা কোথায় দাঁড়িয়ে আছে… আর আপনাদের অবস্থান কোথায়।

তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *