জয়পুরহাটে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট পৌর এলাকায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, এমএ ওহাব, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা কৃষকদের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *